-
চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুলে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর আইনজীবী, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান ও বিশিষ্ট মোটিভেশনাল স্পীকার মো. আল মামুন রাসেল। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল হলরুমে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন…
-
তরুনদের ফুটবল মাঠে “জাস্টিস ফর হাদী”

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ “আমরা সবাই হাদী হবো, যুগে যুগে লড়ে যাবো তুমি কে, আমি কে… হাদী হাদী” এমন স্লোগানে শহীদ ওসমান হাদীকে স্মরণ করেছে কুমিল্লার চৌদ্দগ্রামের একদল ফুটবল প্রেমী যুবক। শনিবার বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা মধ্যমপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুরুতে ওসমান হাদীর স্মরণে দুই দলের খেলোয়াড়েরা নানান স্লোগান দেন এবং এক…
-
সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারীর মৃত্যু

শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধি: নিহত ব্যক্তি হলেন নুর কামাল (৩৫)। তিনি জাহাজটির একজন কর্মচারী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় তিনি জাহাজের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল প্রায় ৭টার দিকে যাত্রী ওঠানোর প্রস্তুতির সময় নোঙর করা অবস্থায় হঠাৎ করে জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে…
-
৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি: শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আগামীকাল (২৮ ডিসেম্বর) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। শনিবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আগামীকাল (২৮…
-
ঝালকাঠিতে অপারেশন ডেভিল হান্টে আ’লীগের সাবেক সভাপতি গ্রেফতার

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’–এর আওতায় ঝালকাঠির সদর উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শংকর মুখার্জীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি…
-
ধানের শীষের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৪ আসনের ভোটার হচ্ছেন রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধিঃ ভোটার তালিকায় স্থায়ী ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজেকে ঝিনাইদহের কালীগঞ্জের স্থায়ী ভোটার করার আবেদন করেছেন রাশেদ খান। এর আগে তিনি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর ‘ভোটার স্থানান্তর’ আবেদন করেন রাশেদ খান। সূত্র জানিয়েছে, রাশেদ খান ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন। পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা…
-
দোয়ারাবাজারে অগ্নিসংযোগে খড়ের গাদা পুড়ে ছাই, গরু নিহত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের চেঙ্গাইয়া গ্রামের দুর্বৃত্তদের অগ্নিসংযোগে একের পর এক কৃষকের খড়ের গাদা (ক্ষেরের পাড়া) সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী একটি গোয়ালঘরে আগুনে ক্ষতিগ্রস্ত আগুনে পুড়ে তিনটি গরু জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। আর তিন টি গরু অর্ধেক অংশ পুড়ে যায় প্রায় এক লাখ ৪০ হাজার…
-
কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জে একটি ধর্ষণ মামলা দায়েরের মাত্র ছয় ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে এই অভিযানে পুলিশের পেশাদারিত্ব ও তৎপরতা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের সরাসরি নেতৃত্বে এসআই নাজমুল…
-
নূরানী বোর্ড পরীক্ষায় উজ্জ্বল ফলাফল, জাতীয় পর্যায়ে ৯ম স্থান কোনাখালীর শিক্ষার্থীর

এ.জে. নেজামউদ্দিন, চকরিয়া প্রতিনিধিঃ চকরিয়া উপজেলার কোনাখালী লতাবুনিয়া স্টেশন সংলগ্ন “মধ্য কোনাখালী রওজাতুল কুরআন নূরানী মাদ্রাসা”-এর বার্ষিক নূরানী বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় মোট ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২৩ জন এ+ এবং ১৫ জন এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। এছাড়া এ মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী সারা বাংলাদেশে সর্বোচ্চ নম্বরের তালিকায়…
-
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। আজ শনিবার সকাল ১১টার পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবরে পৌঁছান। তারেক রহমান এ সময় ওসমান হাদির কবরে ফুল দেন এবং ফাতিহা পাঠ ও হাদিসহ জুলাইয়ের সকল শহীদের জন্যে দুহাত…
-
বাউফলে গণ অধিকার পরিষদের প্রার্থী হাবিবুর রহমান এর মনোনয়ন ফরম সংগ্রহ

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব মাস্টার। শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম…
-
পুঠিয়ায় বাসের ধাক্কায় নিহত ১

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট পবা হাইওয়ে থানার সামনে ঢাকা–রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় জীবন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এবং খুটিপাড়া এলাকার জমসেদের ছেলে তুষার তালুকদার (১৭) নামের একজন আহতের ঘটনা ঘটেছে ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত জীবন পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের…
-
কক্সবাজারে সিএনজি ও বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের সদর উপজেলার খরুলিয়া এলাকায় আজ ২:৩০ মিনিট সমশ সিএনজি ও একটি বলকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সিএনজি চালক সোহেল উদ্দিন, মাছুয়াখালীর আবদু শুক্করের পুত্র। নিহত সিএনজি চালকের বাড়ি পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী এলাকায়। আজ বিকেলে খরুলিয়া দরগাপাড়া এলাকার সিএনজি ফিলিং স্টেশনের সামনে সিএনজি অটোরিকশা ও একটি…
-
রাজাপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা, মিলন মেলার ঘোষণা

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এক ছাতার নিচে এনে সমন্বিতভাবে সমাজসেবামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে অফলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর স্বেচ্ছাসেবী ঐক্য ফোরামের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার ছয়টি ইউনিয়নে মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম যৌথভাবে পরিচালনার অঙ্গীকার করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজাপুর উপজেলার চিলড্রেন অ্যান্ড ইয়ুথ…
-
বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। চলমান “ডেভিল হান্ট” বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি ফেরিঘাট এলাকা থেকে বানারীপাড়া থানা পুলিশের একটি বিশেষ টিম তাকে…
-
চৌদ্দগ্রামে কোমলমতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের সার্বিক সহযোগীতায় পরীক্ষায় পৌরসভার বিভিন্ন কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের ৩৬০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। জানা যায়, পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তত্বাবধানে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে ফলাফলের ভিত্তিতে ৩০% বৃত্তির…
-
কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় তিন হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান ও…
-
চৌদ্দগ্রামে হাফেজ খতমে কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে হাফেজ কোরআন খতমে কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর )বিকালে বাতিসা দক্ষিণ কালিকাপুর সাহী জামে মসজিদের সামনে চান মিয়া আমিন উল্লা ফাউন্ডেশন ,সোনালী মেটাল ,ভাই ভাই চাউলের আড়ৎ এর উদ্যোগে কালিকাপুর বিভিন্ন মসজিদের মোক্তবে অধ্যায়নরত হাফেজ খতমে কুরআনদের মাঝে প্রধান অতিথির হিসাবে পুরস্কার বিতরণ…
-
পৌষের শুরুতে শীতের তীব্রতা, ফুটপাতে খরম কাপড় কিনতে ভিড়

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ পৌষ মাসের শুরুতেই কুমিল্লার চৌদ্দগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। পাশাপাশি বাড়ছে ঘনকুয়াশা। দেশজুড়ে কনকনে ঠান্ডায় শীত জেঁকে বসেছে ।সে সঙ্গে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। শীত বস্ত্র কেনার জন্য নিম্ন আয়ের লোকেরা ফুটপাতে ভিড় করছে। গত দুইদিন থেকে সূর্যের আলো দেখা না মিলায় দিনে রাতে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নিম্নবিত্ত লোকেরাই…
-
র্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জিলানী আখনজী, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে র্যাবের-৯ এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে চন্ডীছড়া চা বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ জালাল হোসেন (৪৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার ফেলে যাওয়া তিনটি প্লাস্টিক বস্তা থেকে গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত…
