Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে এক মদ ব্যাবসায়ী আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 5, 2026 7:49 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

শুক্রবার দুপুরে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনা ঢালার দোয়ারে তল্লাশিকালে তাকে আটক করা হয়।

ঈদগড় থেকে ঈদগাঁও বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন টমটম এসআই (নিঃ) মুজিবুর রহমানের নেতৃত্বে থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িতে থাকা যাত্রী রঞ্জন কুমার দে-র হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ছোট-বড় বিভিন্ন বোতলে ভর্তি মোট ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা।

​গ্রেফতারকৃত রঞ্জন কুমার দে (৪৪) রঞ্জন কুমার দে ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত অরবিন্দ দে-এর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে সে এই মাদক রামু থানার ক্যাঙ্গারবিল থেকে সংগ্রহ করে ইসলামাবাদ এলাকায় নিয়ে যাচ্ছিল।

এবিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি হিসেবে এই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়, এবং ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের

বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলছে রাতে

ধামরাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেমরায় কালি কারখানায় আগুন নিয়ন্ত্রণে

থার্টি ফার্স্টে কক্সবাজারে নিষেধাজ্ঞা, বন্ধ সব উন্মুক্ত আয়োজন

কুড়িগ্রামে মৎস্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগে সাথে নারী কৃষকদের আলোচনা সভা

বগুড়ায় গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নাসিরনগরে গাঁজা সেবনের দায়ে চা দোকানির ৩ মাসের জেল