Saturday , 4 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 4, 2026 7:47 am

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

​পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন—নুরুল ইসলাম মৃধা (২৬) ও রাজিব হাওলাদার (২৩)। গোপন সংবাদের ভিত্তিতে মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজারের পশ্চিম পাশে ত্রিমুখী পাকা সড়কে অভিযান চালায় দুমকি থানা পুলিশের একটি দল।

​অভিযানকালে নুরুল ইসলাম মৃধার কাছ থেকে ৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। একই সময় অন্য এক অভিযানে রাজিব হাওলাদারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬৩০ টাকা জব্দ করে পুলিশ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

​তিনি আরও বলেন, “এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। অপরাধীদের দমনে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​শনিবার সকালে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী নিহত

তেল না পেয়ে ক্ষোভে নিজের মোটরসাইকেল ভাঙলেন ব্যবসায়ী

মাদারীপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শেখ হাসিনাকে আসতে হবে না, তাকে ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা

কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

হরমুজ প্রণালীতে বিনা অনুমতিতে চলাচলের বিরুদ্ধে সতর্কবার্তা ইরানের

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উন্মুক্ত কুরআন বিতরণ

অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি: নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা স্থগিতের মেয়াদ বাড়াল ইরানপন্থী গোষ্ঠী

জাতীয় নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে: সিইসি