Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি

বিয়ে কেবল একটি সামাজিক বন্ধন বা ধর্মীয় রীতিই নয়, এটি সরাসরি জড়িয়ে আছে মানুষের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের সঙ্গে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি মিলার স্কুল অব মেডিসিন-এর এক গবেষণায় উঠে এসেছে, বিবাহিতদের তুলনায় অবিবাহিত ব্যক্তিদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্য হারে বেশি।

যুক্তরাষ্ট্রের ৪০ লক্ষেরও বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করে এই ফল পাওয়া গেছে। গবেষণায় বলা হয়েছে, প্রায় সব ধরনের প্রধান ক্যানসারের ক্ষেত্রেই অবিবাহিতদের ঝুঁকি বেশি দেখা গেছে।

গবেষণার তথ্য অনুযায়ী, পুরুষদের ক্ষেত্রে বিবাহিত পুরুষের তুলনায় অবিবাহিত পুরুষের ক্যানসারের ঝুঁকি প্রায় ৭০ শতাংশ বেশি। নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি, প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত। এছাড়া অবিবাহিতদের মধ্যে ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ওজন বৃদ্ধির প্রবণতা বেশি দেখা গেছে, যা ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

গবেষণায় আরও দেখা গেছে, অবিবাহিত পুরুষদের মধ্যে মলদ্বারের ক্যানসারের হার বিবাহিতদের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। অন্যদিকে অবিবাহিত নারীদের ক্ষেত্রে জরায়ুমুখের ক্যানসারের হার প্রায় তিন গুণ বেশি।

গবেষকদের মতে, বিয়ে অনেক সময় মানুষের জীবনযাপনকে প্রভাবিত করে। খাদ্যাভ্যাস, স্বাস্থ্যসচেতনতা এবং নিয়মিত চিকিৎসা পরীক্ষার মতো বিষয়গুলো এতে যুক্ত থাকে। ফলে এটি পরোক্ষভাবে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এর মানে এই নয় যে বিয়ে করলেই ক্যানসার থেকে সুরক্ষা পাওয়া যাবে। বরং এটি একটি সামাজিক ও আচরণগত ইঙ্গিত মাত্র। যারা অবিবাহিত, তাদের উচিত স্বাস্থ্যঝুঁকির বিষয়ে আরও সতর্ক থাকা। নিয়মিত পরীক্ষা করানো এবং স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখা।

সূত্র : সামা টিভি

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে দুই শতাধিক খামারীর মাঝে টিকা ও বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ

ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন- তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ

বরিশালে তালাবদ্ধ ফ্লাট থেকে আইনজীবী সহকারীর লাশ উদ্ধার, পলাতক স্ত্রী

ধাপে ধাপে ট্রেড লাইসেন্স সেবা বিনিয়োগ ব্যবস্থার সঙ্গে একীভূত করবে সরকার

লক্ষ্মীপুরে নদীভাঙন রোধে তীর রক্ষা বাঁধ

অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত

মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে জুতার মালা পরালেন স্থানীয়রা

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি

‘ইরানের অধীনেই খুলবে হরমুজ প্রণালী’: প্রধান আলোচক