Wednesday , 16 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গরম খুন্তির ছ্যাঁকায় শিশু গৃহকর্মী নির্যাতন, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 16, 2026 12:16 pm

ঢাকায় শিশু গৃহকর্মী তানিয়া আক্তারকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে শরীর ঝলসে দেওয়া ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গৃহকর্ত্রী মোর্শদা আক্তার (৩৮) ও তার স্বামী মো. সাইফুদ্দিন রাসেল (৪৮)। মঙ্গলবার রাতে কলাবাগান থানার পুলিশের একটি বিশেষ দল রাজধানীর গ্রীণরোডের ‘গ্রীণ কর্নার’ বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, শিশু গৃহকর্মীর ওপর নির্যাতনের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়।

কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, শিশু গৃহকর্মী তানিয়াকে নির্যাতনের অভিযোগে মোর্শদা আক্তার ও মো. সাইফুদ্দিন রাসেলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবা বেলাল হোসেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন।

ওসি জানান, বুধবার আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, নির্যাতনের শিকার তানিয়া বর্তমানে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

তানিয়া খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি গ্রামের দিনমজুর বেলাল হোসেনের মেয়ে। মা মারা যাওয়ার পর আর্থিক সংকটের কারণে বছর দেড়েক আগে মাদরাসায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া তানিয়াকে গৃহকর্মীর কাজে ঢাকায় পাঠান তার বাবা।

পরিবার জানায়, প্রতিবেশী তোফাজ্জল হোসেনের মাধ্যমে তানিয়াকে ঢাকায় পাঠানো হলেও তাকে কোথায় বা কার কাছে নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানতেন না বেলাল হোসেন। প্রথমে ফেনী শহরের ট্রাংক রোড বড় মসজিদ-সংলগ্ন একটি বাসায় নেওয়া হয় তাকে। পরে সেখান থেকে ঢাকার কলাবাগানের গ্রীণ রোডে মোর্শদা আক্তারের বাসায় পাঠানো হয়।

তানিয়ার অভিযোগ, ওই বাসায় তাকে নিয়মিত নির্যাতন করা হতো। ঠিকমতো খাবার দেওয়া হতো না এবং শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হতো। গৃহকর্ত্রী মোর্শদা আক্তার তাকে মারধর করতেন এবং দিনের বেশিরভাগ সময় টয়লেটে আটকে রাখা হতো। তার অভিযোগ, স্বামী সাইফুদ্দিন রাসেলও এসব ঘটনায় বাধা না দিয়ে সহযোগিতা করতেন।

পরিবারের সদস্যরা জানান, ঢাকায় যাওয়ার পর দীর্ঘ সময় তানিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা। কয়েকদিন আগে মাথা ও থুতনিতে গুরুতর আঘাত পাওয়া অবস্থায় তাকে ঢাকা থেকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে খবর পেয়ে গত শুক্রবার রাত ৩টার দিকে বাবা তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, শিশুটির শরীরে দীর্ঘদিনের নির্যাতনের চিহ্ন রয়েছে। দীর্ঘ সময় অভুক্ত থাকা ও নির্যাতনের কারণে তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং সে স্বাভাবিকভাবে দাঁড়াতেও পারছে না।

তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।’

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বরিশালের হাসপাতালে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : ড. জিয়া উদ্দিন হায়দার

ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কার

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ইফতার অনুষ্ঠিত

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের রেফারি

ব্রাজিলে বাস উল্টে নিহত অন্তত ১০

বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে : ড. শফিকুল ইসলাম

ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলতে কানাডা