Tuesday , 14 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের রেফারি

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। হাইভোল্টেজ এই লড়াইয়ে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ইসমায়েল এলফাত।

আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এলফাতকে সহায়তা করবেন তারই স্বদেশি সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকছেন দানিয়েলে বিনদোনি।

মরক্কোয় জন্ম নেওয়া ৪৪ বছর বয়সী এলফাত চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান ও উরুগুয়ে-স্পেন ম্যাচে এবং শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ে ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করছেন এই রেফারি।

২০১২ সাল থেকে মেজর লিগ সকার (এমএলএস)-এ নিয়মিত ম্যাচ পরিচালনা করে আসছেন এলফাত। এমএলএস কাপ ফাইনাল, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। এমএলএসে দুইবার বর্ষসেরা রেফারির পুরস্কারও জিতেছেন।

২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় জায়গা পান এলফাত। ২০২২ কাতার বিশ্বকাপে অভিষেক হয় তার। সেই আসরে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এদিকে চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে রেফারিং নিয়ে বিতর্কও কম হয়নি। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হারের পর মিশর রেফারিং নিয়ে অভিযোগ তোলে। পরে কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পর একই ধরনের প্রশ্ন তোলে সুইজারল্যান্ডও।

দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ কর্মকর্তারা:

রেফারি: ইসমায়েল এলফাত (যুক্তরাষ্ট্র)
সহকারী রেফারি: কোরি পার্কার (যুক্তরাষ্ট্র)
সহকারী রেফারি: কাইল অ্যাটকিনস (যুক্তরাষ্ট্র)
চতুর্থ রেফারি: মাউরিজিও মারিয়ানি (ইতালি)
রিজার্ভ সহকারী রেফারি: দানিয়েলে বিনদোনি (ইতালি)

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে : ডা. তাহের

কুড়িগ্রামে বেলগাছা যুব সংগঠনের আয়োজনে কিশোর কিশোরী সুরক্ষা মেলা-২০২৫ অনুষ্ঠিত

বিশেষ চাহিদা সম্পন্ন নাজনীনের পাশে তারেক রহমান

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০০ নেতাকর্মী

জামালগঞ্জে কৃষক মাঠ স্কুলের দ্বি মাসিক সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

আজ ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ