Thursday , 10 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

২ কেজি ৯০০ গ্রামের ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১৭ হাজার টাকায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 10, 2026 1:47 pm

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ‘রাজা ইলিশ’ মাছ ১৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।

জানা গেছে, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের মালিক আলতাব হোসেন বুধবার রাতে পাথরঘাটা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলেন। এ সময় তার জালে ধরা পড়ে বড় আকৃতির এই ইলিশ।

পরে মাছটি বিক্রির জন্য দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে আনা হয়। সেখানে নিলামের মাধ্যমে ‘নিউ আলামিন ফিশের’ মালিক মো. টিপু খান ১৭ হাজার টাকায় মাছটি কিনে নেন।

আড়তদার মো. টিপু খান জানান, ২ কেজি ৯০০ গ্রাম ওজনের এই ইলিশের প্রতি মণের দাম দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৪৮২ টাকা। মাছটি আরও বেশি দামে বিক্রির আশায় সুবিধাজনক বাজারে পাঠানো হবে।

পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির সভাপতি সগীর আলম বলেন, গত দুই বছরের মধ্যে এত বড় আকৃতির ইলিশ এই ঘাটে দেখা যায়নি। ১৭ হাজার টাকায় বিক্রি হওয়া এই রাজা ইলিশটিই গত দুই বছরের মধ্যে ঘাটের সবচেয়ে বড় ও সেরা মাছ।

বিরল আকৃতির এই ইলিশ দেখতে বিএফডিসি ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে যায়। বড় ইলিশ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

বিড়ালের আঁচড়ের পর শিশুর কণ্ঠে ‘মিউ মিউ’, কী বলছেন চিকিৎসক

কন্যাকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নজরুল বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে মসজিদের গাছের টাকা ও পূর্ব বিরোধের জেরে বর্বরোচিত হামলা, গুরুতর আহত ১

বিএনপি সরকার গঠন করেছে, আমরা তাদের সফলতা কামনা করি : কাজী নাহিদ

ববির রাজবাড়ী জেলা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে শানু – নাজিরুল