Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কন্যাকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

বগুড়ায় নিজ কন্যাকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বগুড়া শিশু দমন ট্রাইবুনালের বিচারক (জেলা দায়রা জজ) মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল খালেক (৫১) আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শিশু দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট আলী আসগর।

আব্দুল খালেক বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। মামলার তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৩১ অক্টোবর ভুক্তভোগী শিশুর মা, যিনি আসামির দ্বিতীয় স্ত্রী, স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে শিশুটির সৎ মা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে গেলে বাসায় একা থাকা অবস্থায় আব্দুল খালেক তার মেয়েকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়। পরে বিষয়টি গোপন রাখতে তিনি শিশুটিকে হুমকি দেন।

অ্যাডভোকেট আলী আসগর জানান, ঘটনার পর শিশুটির আচরণে পরিবর্তন দেখা দেয়। একপর্যায়ে সে তার সৎ মাকে বিষয়টি জানালেও অভিযোগটি বিশ্বাস করা হয়নি। পরে শিশুটি তার দুই সহপাঠীর কাছে ঘটনাটি খুলে বললে বিষয়টি জানাজানি হয় এবং গ্রামের বাসিন্দারা থানায় অভিযোগ করেন।

তিনি আরও জানান, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত একমাত্র আসামি আব্দুল খালেককে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

পেট্রোল, অকটেন ও ডিজেল, তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার

চারঘাটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

পাংশায় পুলিশের ওপর হামলা, আহত ২ পুলিশ সদস্য

দেশের ৭ জায়গায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

স্কুলের প্রথম দিনেই ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওয়াফার

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাবিতে ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত

বরগুনায় নিজ ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় প্যারেডে সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না রাশিয়া