Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গাইবান্ধায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো চিমনি

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। প্রথম অভিযানে বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের এআরবি ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

রোববার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রুমেন পালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

জানা গেছে, সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটিই প্রথম অভিযান। হাইকোর্টের নির্দেশনা অনুসারে পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলায় মোট ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৬টি বৈধ এবং বাকি ১০৯টি অবৈধ। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

গাইবান্ধার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পাল বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান শুরু হয়েছে। প্রথম ধাপে এআরবি ব্রিকসের চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে নির্দেশনার আওতাধীন অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, দুই বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা

জবিস্থ চটগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান

ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রংপুরে সিইসি

ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও শীতের আগমনী পিঠা মেলা

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১০-১৬ গ্রেডের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ

চাঁদপুরে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল

কোম্পানীগঞ্জে লাল মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির

‘জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে’—নাসীরুদ্দীন পাটওয়ারী