Thursday , 19 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

পুঠিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 19, 2026 5:36 am

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তাঁর ৫ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন ।

বুধবার (১৮ মার্চ) আনুমানিক দুপুর দেড়টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের বাসিন্দা দেলোয়ার হাজীর ছেলে কাউসার হোসেন (৩৫) এবং তাঁর ছেলে রেজওয়ান আলী (৫) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে নাটোরগামী একটি ড্রাম ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় । এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান ।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে ফেটে পড়ে এবং ঘাতক ড্রাম ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়।

এদিকে দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ঢাকা-রাজশাহী মহাসড়কে প্রতিনিয়ত ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে । তাঁরা অবিলম্বে এই মহাসড়কে ড্রাম ট্রাক চলাচল বন্ধের দাবি জানিয়েছেন ।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে । দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় নিহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় । পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চীনে ভূমিধসে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ৫০

পঞ্চমবারের মতো কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন

মাটি জল রাখি পরিষ্কার-বিডি ক্লিন কালকিনি টিমের একদিনে অসাধারণ পরিচ্ছন্নতা অভিযান

ভুয়া রশিদে চাঁদাবাজি, দৈনিক লাখ টাকা আদায়ের অভিযোগ

খুবিতে কুসাকের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বৃহত্তর দিনাজপুরের জন্য ১,৪৯২ কোটি টাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

কর্পোরেট দুনিয়ায় প্রবেশের প্রস্তুতি নিয়ে কুবিতে আয়োজন

চৌদ্দগ্রামে হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা শিশু কিশোরদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

চাঁদাবাজ–সন্ত্রাসীদের তালিকা করে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর