Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙামাটির সদর উপজেলায় যাত্রীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়লে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ছয়জন আহতকে উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে পাঠায়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বাসসকে জানান, হাসপাতালে নেওয়া ছয়জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)। গুরুতর আহত হয়েছেন জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং সুমন চাকমা (৪৫)। আহত দুজন রাঙামাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঐতিহ্যবাহী চরমোনাইর মাহফিল আজ থেকে শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও নেই মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

পুঠিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

চিকিৎসাধীন ১২ দলিয় জোট প্রধানকে দেখতে হাসপাতালে বিএনপির মহাসচিব

৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণ বিজ্ঞপ্তি প্রকাশ

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে ঝালকাঠিতে সভা