Sunday , 13 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 13, 2025 10:56 am

 

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোচালক ও একই পরিবারের এক শিশুকন্যা নিহত হয়েছে। এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাইকারছড়া ইউনিয়নের অটোরিকশা চালক বাহাজ উদ্দিন বানু মিয়া (৩০) এবং ১২ বছর বয়সী আনিকা, যিনি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের মাওলানা আবু বক্কর সিদ্দিকের মেজো মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা আবু বক্কর সিদ্দিক তার স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে সোনাহাট স্থলবন্দর ভ্রমণে গিয়েছিলেন। ঘোরাঘুরি শেষে ফেরার পথে তারা একটি ভাড়াকৃত অটোরিকশা যোগে ভূরুঙ্গামারী শহরের দিকে রওনা হন। পথে ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যায় শিশু আনিকা। গুরুতর আহত চালক বানু মিয়াকে হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহত তিনজন হলেন আবু বক্কর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও ছোট মেয়ে ফাতেমা (৯)। তাদের প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যান এবং চালক হাসপাতালে মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাউফলে মন্দির ভাঙচুর, দোষীদের শাস্তির আশ্বাস এমপির

কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল

দুমকী উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রেস সচিব শফিকুল আলম

চৌদ্দগ্রামের চিওড়া ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনের কারাদণ্ড

নাজিরপুরের খাল খনন না হলে ফসল উৎপাদন অসম্ভব হয়ে পড়বে কৃষকদের দাবি

মহিপুরে নিরাপদ পানি ক্যাম্পেইন, সুস্থ জীবনযাপনে সচেতনতার বার্তা ।।

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত