Thursday , 2 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

জাতীয় ঔষধনীতি কার্যকরভাবে বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সভাপতি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন পরিষদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে গত ২১ জুন ২২ সদস্যের একটি পরিষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগের আদেশ বাতিল করে নতুন পরিষদ অবিলম্বে কার্যকর করা হয়েছে। পরিষদ বছরে অন্তত দুইবার সভা করবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সভা আয়োজন এবং বিশেষজ্ঞ সদস্য কো-অপ্ট করার সুযোগও রাখা হয়েছে।

পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী, অর্থ বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, খাদ্য, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, বিদ্যুৎ, মৎস্য ও প্রাণিসম্পদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া ঔষধ প্রশাসন অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ও রসায়ন বিভাগের চেয়ারম্যান, এফবিসিসিআই, বিএপিআই এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির সভাপতিরাও সদস্য হিসেবে থাকবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ সরকারকে জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন, দেশীয় ঔষধ শিল্পের উন্নয়ন, প্রয়োজন অনুযায়ী ঔষধ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা, অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা প্রণয়ন ও প্রতি দুই বছর অন্তর তা হালনাগাদ, পাশাপাশি ঔষধ ও কাঁচামাল আমদানি, উৎপাদন এবং রপ্তানি-সংক্রান্ত নীতিগত বিষয়ে পরামর্শ দেবে।

এছাড়া ঔষধ উৎপাদন, আমদানি, বিতরণ ও বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করাসহ জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়াও পরিষদের অন্যতম দায়িত্ব হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিবের বহিষ্কারের দাবীতে বিক্ষোভ

টাঙ্গাইলের তাঁত শিল্পকে বাঁচাতে তাঁতিদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে: পাট প্রতিমন্ত্রী

দেশি শাড়ী বিদেশি বলে বিক্রি, ম্যাজিস্ট্রেটের অভিযান

পদ্মা ব্যারাজ শুধু অবকাঠামো নয়, সমন্বিত পানি ব্যবস্থাপনার অংশ : ড. তিতুমীর

চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে ফের মোবাইল ও ল্যাপটপ চুরি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসে শ্রমিক আহত

চীনে ভয়াবহ ঝড়ে ১৭ জনের মৃত্যু, লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

চৌদ্দগ্রামে ২২টি পূজা মন্ডপে শারদীয় উৎসবের প্রস্তুতি