Monday , 17 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুড়িগ্রামে শিক্ষক অনুপস্থিতির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক অনুপস্থিত থাকা এবং পাঠদান বন্ধ থাকার অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষ তালাবদ্ধ দেখতে পেয়ে তারা শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিশ্চিত করার দাবি জানায়।

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (১৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ দেখতে পায়। দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো শিক্ষক না আসায় তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, একপর্যায়ে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে বিদ্যালয়ের বন্ধ শ্রেণিকক্ষের সামনে বিক্ষোভ শুরু করে। তারা শ্রেণিকক্ষের দরজায় লাথি মেরে শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে এসে পাঠদান নিশ্চিত করার দাবি জানায়।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মাজেদুল, শিশু খাতুন ও সামসুন্নাহার অভিযোগ করে, শিক্ষকরা দিনের পর দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে এসে ক্লাস নিলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না বলেও তারা জানায়।

স্থানীয় বাসিন্দা আল আমিনের দাবি, বিদ্যালয়টির এ সমস্যা দীর্ঘদিনের। তাঁর অভিযোগ, পাঁচজন শিক্ষকের কেউই নিয়মিত বিদ্যালয়ে আসেন না। প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি জানান, সোমবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে না আসায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করেন।

অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নবীনগরের সলিমগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত।

দুমকিতে পায়রা নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির

বাঘাইছড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে থমকে যায় মোবাইল নেটওয়ার্ক সেবা

মারা গেলেন কিংবদন্তি গ্যারি সোবার্স

চবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেডিকেলে বসে পরীক্ষা দিলেন দুই নারী শিক্ষার্থী

জামায়াতের লংমার্চে নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁন

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

গণভোট বাস্তবায়নের দাবিতে নাটোরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ