Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় সুজন খানের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূ জাহেদা আক্তার মিশু হত্যা মামলায় মো. সুজন খানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সুজন খান আদালতে উপস্থিত ছিলেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার চরুয়া গ্রামের মসজিদসংলগ্ন খান বাড়ির আবুল বাশার খানের ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামিদের খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে জাহেদা আক্তার মিশুর সঙ্গে পাশের সন্তোষপুর গ্রামের সোহেল ব্যাপারীর বিয়ে হয়। বিয়ের পর সোহেল কাতারে চলে গেলে, শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জেরে মিশু বাবার বাড়িতে চলে আসেন। পরে তাকে হত্যার পরিকল্পনা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

২০১৯ সালের ২৯ জুলাই ভোরে চরমঘুয়া গ্রামে বাবার বাড়িতে থাকা মিশুর মাথা ও কানে আঘাত করেন সুজন খান। মিশুর মা ছালেহা বেগমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত মিশুকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার দিনই ছালেহা বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় সুজন খানকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে ৩১ জুলাই পুলিশ সুজন খানকে গ্রেফতার করে আদালতে পাঠায়। তদন্ত শেষে তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) উনুমং মারমা ওই বছরের ১৬ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন এবং ৩০ ডিসেম্বর আদালত তা গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ জানান, মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য, নথিপত্র ও প্রমাণ পর্যালোচনা এবং আসামির অপরাধ স্বীকারের বিষয় বিবেচনায় নিয়ে আদালত সুজন খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমিন মিয়া খোকন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

পাঁচবিবি থানায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি

নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত

নাচোলে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন স্কলার নেবে তুরস্ক

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝালকাঠি উত্তাল: মানববন্ধন-বিক্ষোভে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি

কুবি’র আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি

ঝালকাঠিতে কর্মহীনরা পেলেন অটোরিকশা

ছাত্রদল নেতা তানভিরুল ইসলাম আয়ুবের উদ্যোগে অসহায়দের মাঝে লুঙ্গি-শাড়ি বিতরণ