Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নেত্রকোণায় ভারতীয় কম্বল জব্দ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে চোরাই পথে আনা ১৭০টি ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) মো. শাহীনূর ইসলাম তালুকদার ও সঙ্গীয় ফোর্স মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

শনিবার দিবাগত রোববার রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার ১ নম্বর কুল্লাগড়া ইউনিয়নের খেজুরা এলাকায় শফিকুল ইসলামের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে ১৫০ পিস ‘কিং সুপার’ ব্র্যান্ডের ভারতীয় কম্বল জব্দ করা হয়। এসব কম্বলের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

এরপর রাত ২টা ২৫ মিনিটে দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ বাজারে বাবুলের একটি পরিত্যক্ত বেকারির দোকানে অভিযান চালিয়ে আরও ২০ পিস ‘ক্যাট সুপার’ ব্র্যান্ডের ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম অভিযান ও কম্বল জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল

পবিপ্রবিতে লোন কেলেঙ্কারি,দুদকের অভিযান।

ট্রাক্টর উল্টে কিশোর নিহত

আক্কেলপুরে ওলামা বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ণ ওলামা সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজার সীমান্তে পৃথক অভিযানে ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু

ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল

কুয়াকাটায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ বালুর পরিবর্তে মাটি দিয়ে চলছে রাস্তার কাজ

মাদক সম্রাট নিখিল চৌধুরী পুলিশ এর হাতে আটক