Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই

জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই। রোববার রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন নূরুল হাসান খান। এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি কানাডার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামে।

মরহুমের ভাগ্নে সাংবাদিক মাসুদ করিম জানান, রোববার বাদ এশা মিরপুর-২-এর মসজিদ-ই-ফেরদৌসে জানাজা শেষে তাঁকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিকতা জীবনে নূরুল হাসান খান দীর্ঘ সময় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি ছিলেন। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সঙ্গে যুক্ত ছিলেন।

তাঁর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ূব ভুঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আঁকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি খোন্দকার কাওছার হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলীও গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

চৌদ্দগ্রামে হাফেজ খতমে কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন- তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত কলেজ ছাত্র সৌরভ

পাঁচবিবি জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

ইরানের জনগণের জন্য ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ

কুয়েটে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন আজ

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

কক্সবাজারে রামুতে অটো চালককে জবাই করে হত্যা

ওমান উপকূলে কনটেইনার জাহাজে ইরানি গানবোট থেকে গুলি