Saturday , 15 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং চাকরি ও অর্থ সহায়তার নামে প্রতারণা চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাধারণ জনগণ, চাকরিপ্রার্থী এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে আবেদন ফি, নিবন্ধন ফি, জামানতসহ বিভিন্ন অজুহাতে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ দাবি করা হচ্ছে।

এ ছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানী, অনুদান বা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ লেনদেনে প্রলুব্ধ করা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, তাদের অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ নোটিশ শুধুমাত্র নির্ধারিত সরকারি ও প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হয়। কোনো ব্যক্তিগত ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ নিয়ে চাকরি বা অনুদান দেওয়ার সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারকরা অনেক ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, ছবি, স্বাক্ষর, মনোগ্রাম ব্যবহার করে ভুয়া চিঠি, নিয়োগপত্র, আবেদনপত্র ও অর্থ সহায়তার তালিকা তৈরি করে প্রচার করছে। এসব কর্মকাণ্ডকে সম্পূর্ণ বেআইনি, প্রতারণামূলক এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

নিয়োগ সংক্রান্ত যেকোনো বিজ্ঞপ্তির ক্ষেত্রে স্মারক নম্বর, তারিখ, পদের নাম, আবেদন পদ্ধতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম বা বার্তার মাধ্যমে চাকরির নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করলে তা উপেক্ষা করতে এবং কাউকে কোনো অর্থ না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মসজিদ কমিটির সদস্যদেরও আগাম অর্থ বা নিবন্ধন ফি দাবি করা হলে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতারণার শিকার হলে বা ভুয়া বিজ্ঞপ্তি, ফোন নম্বর, চিঠি কিংবা অর্থ লেনদেনের প্রস্তাব পেলে সংশ্লিষ্ট তথ্য ও প্রমাণ সংরক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্য যাচাই ছাড়া কোনো নিয়োগ, অনুদান বা অর্থ সহায়তার বিজ্ঞপ্তিতে বিশ্বাস না করার জন্য সবাইকে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইরানে টানা ১১তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা

কুবিতে ‘প্রতিবর্তন’-এর এক যুগপূর্তিতে ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’

চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড

বজ্রপাতে প্রান গেলো মাদ্রাসাগামী শিশু বাবলুর

ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার কিম জং উনের

আমতলীতে নিবন্ধিত শিশুদের মাঝে বার্ষিক উপহার বিতরন

মাভাবিপ্রবিতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদে বিশেষ আয়োজন

জাবিতে ছাত্রদলের তিন মাসের টিকাদান কর্মসূচির সফল পরিসমাপ্তি

গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন কুয়েট শিক্ষার্থী সেতু কুমার