Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় আরও কয়েকটি আলামতও উদ্ধার করা হয়।

রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিএসসি’র একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাতে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি এবং একটি হ্যান্ড মাইকও উদ্ধার করা হয়েছে। র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট করা হয়েছিল।

উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কোম্পানীগঞ্জে গাঁজাসহ আটক ২

চৌদ্দগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী

ভেজাল খাদ্য শনাক্তে ৬৪ জেলায় ভ্রাম্যমাণ ল্যাব ভ্যান চালু করবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

পুঠিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী প্রচার মিছিল ও সভা

আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

জাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজ কক্ষ ও ওয়াশরুমের দাবিতে স্মারকলিপি