Monday , 17 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সোনাগাজীতে ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে ছাত্রলীগ নেতা, উঠেছে বিতর্ক

ফেনীর সোনাগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীর দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। উপজেলা প্রশাসনের প্রকাশিত চূড়ান্ত ফলাফল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলা প্রশাসন ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের জন্য নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে চরমজলিশপুর ইউনিয়নে তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পান আব্দুল্লাহ আল জাবের। তিনি চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

জানা গেছে, গত ২ আগস্ট সুপারভাইজার এবং ৪ আগস্ট তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি পদের জন্য ছয় শতাধিক আবেদন জমা পড়ে। এর মধ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে মোট ১৭৫ জনের ফলাফল প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত তালিকায় আব্দুল্লাহ আল জাবেরের নাম প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে দায়িত্ব দেওয়ার আগে প্রার্থীদের যথাযথ যাচাই-বাছাই করা হয়নি।

এ বিষয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমি পরীক্ষা দিয়েছি। তবে পাস করব, এটা ভাবিনি।’ একই সঙ্গে চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রক্রিয়া নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকে। ফেসবুকে আবুল বশর, নয়ন পাটোয়ারী ও কাদের মাওলা নামে কয়েকজন ব্যবহারকারী বিষয়টি নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও রাজনৈতিক পরিচয় যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কীভাবে এমন দায়িত্ব পেলেন, তা তদন্ত করে দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন বলেন, ‘দুজনের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত