Saturday , 15 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ঝিনাইদহে সাবেক এমপিসহ ৫ জন গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।

শনিবার ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন—শৈলকুপার দুধসর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের ছেলে মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের মন্টু শেখের ছেলে আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মৃত কুবাদ আলীর ছেলে মো. হাসিবুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, ১৫ আগস্টকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। ওই অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এছাড়া সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা (মামলা নম্বর: ৫-০৫/০৮/২০২৬) দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ট্রলার ডুবিতে নিখোঁজের ৮ দিন পর বেঁচে ফিরলেন ৫ জেলে

ইটভাটা মালিকের হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবন্ধী দুই ভাইয়ের নতুন আশ্রয়: আল মুসাইদাহ ফাউন্ডেশনের সহানুভূতির ছোঁয়া

কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ

ডিমলায় শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, দিশেহারা কৃষক

সুইফট-কেলসির বিয়ের উৎসব শুরু, ভক্তদের চোখে ‘রাজকীয় বিয়ে’

ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে, দাবি ট্রাম্পের

তারেক রহমানের নিরাপদ ও সসম্মান প্রত্যাবর্তন কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

উপ-উপাচার্যের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে চবির প্রেস বিজ্ঞপ্তি

বরিশালে নতুন পুলিশ সুপার ফারজানা ইসলাম দায়িত্ব গ্রহণ করলেন