Tuesday , 7 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ট্রলার ডুবিতে নিখোঁজের ৮ দিন পর বেঁচে ফিরলেন ৫ জেলে

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 7, 2025 8:14 am

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর করালাপাড়া উপজেলার মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার ৮ দিন পর বাড়ি ফিরেছেন সুরক্ষিত অবস্থায়।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন বলে নিশ্চিত করেছেন নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের বড় ভাই মুস্তাকিন বিশ্বাস।

নিখোঁজ জেলে মিলন বিশ্বাস জানান, হঠাৎ বড় বড় ঢেউয়ের তোড়ে আমাদের ট্রলারটি স্রোতে ভেসে সুন্দরবন এলাকায় চলে যায়। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় আমরা সেখানে নোঙর করে থাকি। দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে একটি তীরে গিয়ে ইঞ্জিন মেরামত করে গতকাল বাড়ি ফিরে আসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ভোরে ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে লাল রঙের একটি ফাইবার নৌকা নিয়ে পাঁচ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সর্বশেষ তাদের সঙ্গে যোগাযোগ হয় ১ অক্টোবর। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন।

নিখোঁজদের মধ্যে ছিলেন— মিলন বিশ্বাস, সুমন হাওলাদার, বাবুল মাঝি, মনির সিকদার ও রুবেল হাওলাদার।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল কালবেলাকে বলেন, ২৮ সেপ্টেম্বর সমুদ্রে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাঁচ জেলে নিখোঁজ হন। পরে তাদের পরিবার মহিপুর থানায় জিডি করে। গতকাল তারা বাড়ি ফিরেছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝড়ের তোড়ে তারা ভেসে সুন্দরবন এলাকায় চলে গিয়েছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ছেলে হত্যার বিচার চেয়ে সড়কে ব্যানার হাতে বাবার আহাজারি

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

কুবিতে টাইম ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পদ্মা নদীতে অভিযানে জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ

কুবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ নভেম্বর, রাবিতেও থাকবে পরীক্ষার কেন্দ্র

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

ওসমান হাদী হত্যার প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

পূবাইলে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা