Thursday , 14 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মধ্যনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপির আকস্মিক পরিদর্শন, নেই শিক্ষকের দেখা

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। পরিদর্শনকালে দুটি বিদ্যালয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাওয়া যায়নি এবং একটি বিদ্যালয় বন্ধ দেখতে পান তিনি।

জানা যায়, সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার পথে উপজেলার মোট পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন। শিক্ষার পরিবেশ ও শিক্ষক উপস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবেই তিনি এসব বিদ্যালয়ে যান।

পরিদর্শনের সময় সকাল সাড়ে ৯টার দিকে আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাওয়া যায়নি। পরে সকাল ৯টা ৪৩ মিনিটে দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেও একই চিত্র দেখতে পান তিনি। বিদ্যালয় দুটি খোলা থাকলেও সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল, কিন্তু শ্রেণিকক্ষে কোনো শিক্ষক না থাকায় পাঠদান কার্যক্রম কার্যত বন্ধ ছিল।

এছাড়াও কায়েত কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়টি বন্ধ অবস্থায় দেখতে পান সংসদ সদস্য। বিদ্যালয় চলাকালীন সময়ে এমন পরিস্থিতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন।

এসময় স্থানীয় কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, কিছু বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক উপস্থিতি নিশ্চিত না হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় নেতিবাচক প্রভাব পড়ছে। তারা বিদ্যালয়গুলোতে নিয়মিত তদারকি বাড়ানোর দাবি জানান।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই। শিক্ষকরা সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন—এটাই প্রত্যাশা। শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

পরে তিনি বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বলে জানা গেছে।

সর্বশেষ - সারাদেশ