আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

সৈয়দপুরে সুইমিংপুলে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মো রাইয়ান, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ

সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় অবস্থিত রংধনু পার্কের সুইমিংপুলে ডুবে আব্দুল্লাহ (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ নীলফামারী জেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পাকাধরা এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।

জানা গেছে, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গিয়ে রংধনু পার্কের সুইমিংপুলে নামে আব্দুল্লাহ। অল্প সময়ের মধ্যেই সে পানিতে তলিয়ে যায়। পরে পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা ঘটনার খবর পেয়েছি এবং বিস্তারিত তদন্ত চলছে। পার্ক কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।”

এদিকে, রংধনু পার্কে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা শিশুদের জন্য পর্যাপ্ত লাইফগার্ড ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের জবাই করা লাশ উদ্ধার

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলা-খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক‌ই পরিবারের ১০ জনসহ নিহত ১৩

শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত