Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেডিকেলে বসে পরীক্ষা দিলেন দুই নারী শিক্ষার্থী

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 3, 2026 9:23 am

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসুস্থ হয়ে পড়া দুই নারী শিক্ষার্থীকে বিশেষ ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে প্রশাসন।

আজ শনিবার ভর্তি পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়ার পর ওই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় মেডিকেল সেন্টারেই তাদের পরীক্ষা গ্রহণ করে।

খোঁজ নিয়ে জানা যায়, অসুস্থ শিক্ষার্থীদের একজন চট্টগ্রাম মহিলা কলেজের শিক্ষার্থী কোহিনূর আক্তার এবং অপরজন রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার। তাদের মধ্যে একজন পরীক্ষার আগে একাধিকবার বমি করতে থাকেন।

কর্তব্যরত চিকিৎসকেরা জানান, রাতের পর্যাপ্ত ঘুম না হওয়া ও খাবার না খাওয়ার কারণেই তাদের শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে।

চট্টগ্রাম মহিলা কলেজের শিক্ষার্থী কোহিনূর আক্তারের পরীক্ষা কেন্দ্র ছিল জীববিজ্ঞান অনুষদে। কেন্দ্রে প্রবেশের পর তিনি অসুস্থ হয়ে পড়লে চাকসু প্রতিনিধিদের সহায়তায় এবং প্রশাসনের ব্যবস্থাপনায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

অন্যদিকে রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তারের পরীক্ষা কেন্দ্র ছিল নতুন কলা ভবনে। তিনি কেন্দ্রে প্রবেশের আগেই অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে মেডিকেল সেন্টারে নিয়ে যান।

পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হলে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দুই উপ-উপাচার্য। এরপর বিশেষ ব্যবস্থাপনায় মেডিকেল সেন্টারেই তাদের ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়।

অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও অধ্যাপক ড. মঈনুদ্দিন।

চাকসুর পক্ষ থেকে অসুস্থ পরীক্ষার্থীদের দেখভাল করেন সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা। তিনি বলেন, একজন পরীক্ষার্থী জীববিজ্ঞান অনুষদে অসুস্থ হয়ে পড়লে চাকসুর সহায়তায় তাকে মেডিকেলে আনা হয় এবং অপর একজন পরীক্ষার্থী নতুন কলা ভবনের সামনে অসুস্থ হলে তাকেও মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসা দেওয়ার পর প্রশাসনের সহায়তায় দু’জনই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করেছেন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সাঈদা আক্তার শাহনাজ বলেন, খাবার না খাওয়া ও পর্যাপ্ত ঘুমের অভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল। তারা অতিরিক্ত বমি করছিল। প্রয়োজনীয় বমি প্রতিরোধক ওষুধ দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জুলাই শহীদদের স্মরণে কুড়িগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

রোনাল্ডোর জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল

ঈদগাঁও ও ঈদগড়ের পুলিশের যৌথ অভিযানে ২ ডাকাত আটক

ইরান যুদ্ধের পর প্রথমবার রাশিয়ার তেল জাপানে পৌঁছেছে : গণমাধ্যম

তিতাস নদীতে কোরবানির বর্জ্য ফেলে পরিবেশ দূষণ: মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার

টাইব্রেকে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

কমলনগরে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ সভা