Wednesday , 5 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 5, 2025 8:48 am

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) ভোরে ওই এলাকার বাবুর্চি মোড় সংলগ্ন একটি ঝুটের গুদামে আগুন লাগে। এতে ৬টি ঝুটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল ৬টা ২২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ও ভোগড়া ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে তারা গুদামগুলোর দিকে ছুটে যান। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়ভাবে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অসাবধানতার কারণে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নেশার টাকার জন্য মা ও ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ, গ্রেপ্তার যুবক

পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটে বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে

বিপ্লব ও সংহতি দিবসে ঢাবিতে “লিটল ফ্রি লাইব্রেরি” উদ্যোগ নিলেন ছাত্রদল নেতা সাকিব বিশ্বাস

নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তার অভিযুক্ত হান্নান গ্রেফতার

কুড়িগ্রামে “ফুল” এর শিক্ষা বৃত্তি সনদপত্র ও অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

২২ কেজির মাছটি বিক্রি হলো আড়াই লাখ টাকায়

নাসির নগরে খাবারে বিষ প্রয়োগে ২৫০০ হাঁস মেরে ফেলার অভিযোগ

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা

বিইউপি কতৃক আয়োজিত পেইন্টিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়