Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

‘২৪-এর আন্দোলন ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল: শফিকুর রহমান’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের আন্দোলনকে চূড়ান্ত যুদ্ধ হিসেবে দেখার সুযোগ নেই; এটি ছিল চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি বা মহড়া। একই সঙ্গে তিনি বর্তমান সরকার, ইতিহাস সংরক্ষণ এবং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়েও বিভিন্ন মন্তব্য করেন।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘২৪-এ যে মানুষগুলো জেগে উঠেছিল, তারা সবাই মারা যায়নি, তারা ঘুমিয়ে পড়েনি। তারা সজাগ দৃষ্টিতে সবকিছু প্রত্যক্ষ করছে। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, মহড়া দিতে হয়। এরা যেন ২৪-কে ফাইনাল যুদ্ধ মনে না করে। এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল।’ তিনি আরও বলেন, ২০২৪ সালের পর দীর্ঘদিনের ‘ফ্যাসিবাদের পঙ্কিলতা, ময়লা ও আবর্জনা’ দূর হবে বলে আশা করেছিলেন। কিন্তু তা না হয়ে বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে দাবি করেন। তার ভাষায়, ফ্যাসিবাদ একটি সংক্রামক ব্যাধির মতো, যা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। তিনি অভিযোগ করেন, ১৫ বছর ধরে ফ্যাসিবাদী সরকার যে পথে চলেছে, বর্তমান সরকারও সেই পথ অনুসরণ করছে।

জুলাই জাদুঘর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সচেতন নাগরিকদের জাদুঘরটি পরিদর্শন করা উচিত। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেখানে জাতির দুঃখের নানা ঘটনার উপস্থাপন ছিল। তবে একটি বিশেষ দেশ ও রাষ্ট্রকে খুশি করতে অনেক গুরুত্বপূর্ণ উপাদান সরিয়ে ফেলা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ১৯৪৬-৪৭ সাল থেকে বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি, নির্যাতিত মানুষের স্মৃতিচিহ্ন ও বিভিন্ন ঘটনার তথ্য জাদুঘর থেকে অপসারণ করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন এবং সীমান্তে নিহত ফেলানীর স্মৃতিচিহ্নের কথাও উল্লেখ করেন।

ইতিহাস বিকৃতির প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ক্ষমতায় আসার পর প্রায় সব সরকারই ইতিহাস বিকৃতির অভিযোগ তোলে। তবে বাংলাদেশের ইতিহাসে ক্ষমতায় থাকা অনেকেই কোনো না কোনোভাবে ইতিহাস বিকৃতির সঙ্গে জড়িত ছিলেন বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও বাংলাদেশ প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। বিশ্বের কাছে একটি দেশের নাগরিকদের মর্যাদার অন্যতম সূচক পাসপোর্টের শক্তি উল্লেখ করে তিনি দাবি করেন, বাংলাদেশের পাসপোর্টের অবস্থান হতাশাজনক।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ছাড়া টেকশই উন্নয়ন কখনই সম্ভব নয়- আবু সাঈদ চাঁদ

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ ৩ জন নিহত

বাইশারীতে রাবার বাগানের সিট লুট, আতঙ্কে বাগান কর্মচারীরা

ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন জমি পরিদর্শন করলেন জামায়াত নেতৃবৃন্দ

কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক

কক্সবাজারে একনলা দেশীয় বন্দুক উদ্ধার, আটক ২

তেহরানে খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র

কিশোরী তানজিলা হত্যায় ঘাতক প্রেমিক গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী