Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণসহ চক্রের দুই সদস্য আটক

শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের অভিযোগে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, সৌদি রিয়াল এবং সৌদি আরবের তিনটি এটিএম কার্ডও জব্দ করা হয়েছে।

রোববার দুপুরে কক্সবাজার স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিসিজি স্টেশন কক্সবাজারের সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার মোহাম্মদ বেলালের ছেলে মো. আজিম (৩৩) এবং একই এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে মো. ফারুক (২৮)।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার বিমানবন্দর ব্যবহার করে একটি চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের চালান দেশের অভ্যন্তরে নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বাইরে নজরদারি জোরদার করা হয়। পরে নতুন ফিশারি ঘাট এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে আরোহীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে আনুমানিক ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে এনে শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল। এর আগেও তারা একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলেও দাবি করেছে কোস্ট গার্ড।

তবে আটক ব্যক্তিদের দাবি, উদ্ধার হওয়া স্বর্ণ তারা সৌদি আরব থেকে এনেছেন এবং এ বিষয়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ

কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে স্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

নিজের নিরাপত্তা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ঝিনাইগাতীতে মাহমুদুল হক রুবেলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল

মাদারগঞ্জের চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

শেষ মুহূর্তের গোলে জাপানকে পরাজিত করে শেষ ষোলতে ব্রাজিল

কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত

ভুয়া মামলার হয়রানি রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজন : আইন উপদেষ্টা

কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে : ভূমিমন্ত্রী