Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মাধুবালার চরিত্রে পর্দা মাতাবেন সারা অর্জুন

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবন নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করবেন সারা অর্জুন। খ্যাতিমান নির্মাতা ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালি এই চরিত্রের জন্য তাঁকেই নির্বাচন করেছেন।

জানা গেছে, বহুল প্রতীক্ষিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ শেষ করেই মধুবালার বায়োপিকের প্রস্তুতি শুরু করবেন সঞ্জয় লীলা বানসালি। বর্তমানে মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামস এলাকায় ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শেষ গানের দৃশ্যের শুটিং চলছে। এর কাজ শেষ হওয়ার পর একই সেটে নতুন সিনেমার শুটিং শুরু হবে। আগস্টের শেষ দিকে সেট পরিবর্তনের কাজ শুরু করবে প্রোডাকশন ডিজাইন টিম।

মধুবালার বায়োপিকটি পরিচালনা করবেন ‘ডার্লিংস’খ্যাত নির্মাতা জসমিত কে. রিন। চলচ্চিত্রটি নিয়ে ইতোমধ্যেই বলিউডে আগ্রহ তৈরি হয়েছে।

সম্প্রতি আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর সারা অর্জুনকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে অভিনয়ে তাঁর যাত্রা অনেক আগেই। মাত্র ছয় বছর বয়সে তামিল চলচ্চিত্র ‘দেবী থিরুমাগাল’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর তামিল, তেলেগু ও হিন্দি—তিনটি চলচ্চিত্র অঙ্গনেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।

চলচ্চিত্র-সংশ্লিষ্টদের ধারণা, মধুবালার মতো কিংবদন্তি চরিত্রে অভিনয়ের সুযোগ সারা অর্জুনের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় পাউবোর ছোটখাতা ডানতীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়নের জটিলতা শর্তসাপেক্ষে অবসান

স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায়: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

অনিয়মের কারণে সরকারি হাসপাতালের একাধিক নার্সের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ

নবীনগরের সাবেক এমপি এবাদুল করিম বুলবুল আর নেই

থার্টি ফার্স্টে কক্সবাজারে নিষেধাজ্ঞা, বন্ধ সব উন্মুক্ত আয়োজন

ইরান থেকে উদ্ধারকৃত মার্কিন বিমানসেনা ‘গুরুতর আহত’: ট্রাম্প

গণভোটের রায় বাস্তবায়নে ছাড় দেওয়া হবে না: গোলাম পরওয়ার