Tuesday , 24 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

উন্নত কৃষির দিকে খানসামায় পার্টনার কংগ্রেসে আশাবাদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 24, 2025 5:19 am

 

আর.এম.রাকিব , খানসামা দিনাজপুর:

দিনাজপুর জেলার খানসামায় ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে কৃষক-কৃষাণী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ অনেকে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দিনাজপুরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবু জাফর মো. সাদেক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আনিছুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান চৌধুরী ও রবিউল আলম তুহিনসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।

তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা গড়ে তোলা, যান্ত্রিকীকরণ ও টেকসই উৎপাদন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এ প্রকল্প গ্রামীণ কৃষি অর্থনীতি শক্তিশালী করে জনগণের জীবিকার মান উন্নয়নে অবদান রাখবে।

কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কৃষিপণ্যের প্রদর্শনী, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে দেশীয় প্রজাতির নিম গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিতর্কিত চিকিৎসকের পদায়ন ঠেকাতে শিবচরে হাসপাতাল কর্মচারী ও জনসাধারণের মানববন্ধন

উত্তরের জনপদ নীলফামারীর কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বৃষ্টি বলয় আঁখি

ববিতে ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান

নিকলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

উন্নত কৃষির দিকে খানসামায় পার্টনার কংগ্রেসে আশাবাদ

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ এবং ক্লাস শুরু কবে জেনে নেন

নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির

আইবিডব্লিউএফ জয়পুরহাটে নতুন সদস্যদের নিয়ে সফল সমাবেশ অনুষ্ঠিত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, শিশুসহ আহত ৪