Thursday , 9 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চকরিয়ায় পাহাড় ধসে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু

প্রতিবেদক
বাসস
July 9, 2026 5:40 am

কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

নিহত এক শিশুর নাম রুমি আক্তার (১৫)। সে মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের কন্যা এবং বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর শিশুর নাম মোহাম্মদ তৌসিফ (১০)। সে আবদুল মজিদের পুত্র এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বাসস’কে বলেন, গত দুইদিন ধরে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় পাহাড় ধসে ২ শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

পাহাড় ধসে ২ শিশুর মৃত্যুর বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।

এ নিয়ে গত ৪ দিনে কক্সবাজারে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরেই প্রাণ হারিয়েছেন ১৩ জন রোহিঙ্গা।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ”

দুধকুমার নদীতে ভেসে আসছে গরু সহ শত শত গাছের গুড়ি

রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান: ধর্ম মন্ত্রণালয়

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় জগন্নাথে শোক সভা

দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

কেন্দুয়ায় সৈয়দ আলমগীর চৌধুরীর ঈদের শুভেচ্ছা বিনিময়

গণকবরস্থান রক্ষার দাবিতে চৌদ্দগ্রামে বিক্ষোভ

খুবিতে “ডিজিটাল দুনিয়ায় নারীর সুরক্ষা” বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান

আমতলীতে ছাত্রদলে যোগ দিলেন ৪ এনসিপি নেতা