Monday , 24 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, শেষ ১৫ এপ্রিল

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি বিবেচনায় নিয়ে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে।

তবে নতুন বছরের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি বিবেচনায় নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত