Sunday , 21 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবির বিজ্ঞান অনুষদের ৩৪ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 21, 2025 12:35 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান অনুষদের পাঁচটি বিভাগের মোট ৩৪ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এই বৃত্তি প্রদান করা হয়।

ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকিয়া আক্তার ও মাহমুদুল হাসান শাহেদের সঞ্চালনায় পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। এছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ।

প্রক্টর ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘শিক্ষা আমাদের জন্য ফরজ। তবে এমন শিক্ষা নয়; যা মানুষের ক্ষতি করে। সবসময় নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। আজকের প্রাপ্ত বৃত্তি তোমরা সঠিকভাবে কাজে লাগাবে, মা–বাবার জন্যও কিছু অংশ ব্যয় করবে। তাদের দোয়া ছাড়া জীবনে উন্নতি সম্ভব নয়। এই মেধা ধরে রেখে দেশ ও জাতিকে এগিয়ে নেবে এটাই আমাদের প্রত্যাশা।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘বিশ্ববিদ্যালয় বাছাইকৃত কিছু শিক্ষার্থীকে বিশেষ মর্যাদা দিয়েছে। এটি তাদের উদ্দীপনা আরও বাড়িয়ে তুলবে। এই অর্জনে তোমাদের যে শ্রম রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তোমাদের সেই শক্তি, সাহস ও মনোবল আছে। এই রকম করে যদি কিছু মানুষ তৈরি তাহলে পদ হারাবে না বাংলাদেশ। আমি আশা রাখি তোমরা সত্য ন্যায়ের পথে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আজ যারা বৃত্তি পেয়েছো সবাইকে অভিনন্দন! এটি তোমাদের পড়াশোনায় আরও মনোযোগী করবে এবং অন্যদেরও উৎসাহিত করবে। বর্তমানে সব বিভাগেই ওবিই কারিকুলামে পড়ানো হচ্ছে। এর তিনটি ডোমেইন হচ্ছে জ্ঞান ও চিন্তার বিকাশ, নৈতিকতা বৃদ্ধি এবং প্রায়োগিক জ্ঞান অর্জন। এগুলো অর্জন করতে পারলেই পূর্ণাঙ্গ শিক্ষা লাভ সম্ভব। তোমরা ভালো মানুষ হও, নৈতিক চরিত্রের অধিকারী হও। আমি তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

অনুষ্ঠানের সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘আজকের এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। তোমরা যারা বৃত্তি গ্রহণ করছ, এটি একটি চ্যালেঞ্জও বটে। কারণ এটি কেবল একটি সেশনের জন্য প্রদান করা হচ্ছে। আগামী বছর যদি না পাও, তাহলে প্রশ্ন থেকে যাবে। আশা রাখি, তোমরা এই মেধার স্বাক্ষর ধরে রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজন করার জন্য।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গোয়ালন্দে বন্ধুর বাইকে ঘুরতে গিয়ে এক তরুনীর মৃত্যু

খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু

‎থিয়েটার কুবির নতুন নেতৃত্বে তন্ময়-মিথ

ঈদগাঁওয়ে পানিতে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু

নাটোরে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা

আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড রাহুলের

বাংলাদেশে হাম-জ্বর মোকাবিলায় সহযোগিতা করতে আগ্রহী ভারতের পিআইএমএস হাসপাতাল

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের বার্ষিক রুকন সমাবেশ অনুষ্ঠিত

চরভদ্রাসনে প্রতিবন্ধী অটোচালক ইব্রাহীমের জীবনে অন্ধকার সমাজের বিত্তবানদের সহায়তা প্রার্থনা

নবীনদের পদচারণে মুখরিত কুবি ক্যাম্পাস; উৎসবমুখর পরিবেশে বরণ