Saturday , 23 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চরভদ্রাসনে প্রতিবন্ধী অটোচালক ইব্রাহীমের জীবনে অন্ধকার সমাজের বিত্তবানদের সহায়তা প্রার্থনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 23, 2025 8:33 am

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার বিএস ডাংগী, স্বাধীনতা চত্বর সংলগ্ন ব্রিজের গোড়ার বাসিন্দা মো: ইব্রাহীম। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী এবং বর্তমানে কিছুটা অসুস্থও। তবুও দারিদ্র্যের সাথে লড়াই করে অটো চালিয়ে স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে সংসার চালিয়ে যাচ্ছিলেন তিনি।

জীবনের অনেক সংগ্রামের পর একটি এনজিও থেকে ঋণ নিয়ে কিনেছিলেন একটি অটো। সেই অটোই ছিল তাঁর পরিবারের একমাত্র ভরসা, রোজগারের প্রধান অবলম্বন। কিন্তু দুর্ভাগ্যবশত গত শুক্রবার ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা।

সেদিন তিনি তাঁর ভাগ্নির বিয়ের দাওয়াতে পরিবারের সবাইকে নিয়ে যান লোহারটেক এলাকায়। অনুষ্ঠানস্থলে গিয়ে রাস্তার পাশে নিজের অটো রেখে বাড়ির ভেতরে প্রবেশ করেন। খাওয়া-দাওয়া শেষে ফিরে এসে দেখেন—যানবাহনটি আর সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করেও অটোর কোনো সন্ধান মেলেনি।

ইতিপূর্বেও একবার তাঁর জীবনে একই ঘটনা ঘটেছিল। স্থানীয়দের ধারণা, তিনি প্রতিবন্ধী হওয়ায় চক্রবদ্ধ দুষ্কৃতকারীরা তাঁকেই বারবার টার্গেট করছে। অথচ এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি এখনও পুরোপুরি শোধ হয়নি। ফলে এখন তাঁর মাথায় হাত—কিস্তির টাকা শোধ করবেন কীভাবে, সংসারের ভরণপোষণই বা চালাবেন কী দিয়ে?

অটো হারানোর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন ইব্রাহীম। তিন কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি এখন গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন।

এই অবস্থায় সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক ব্যক্তিদের প্রতি সবিনয় অনুরোধ—আসুন, আমরা সবাই মিলে এই অসহায় মানুষটির পাশে দাঁড়াই। তাঁর পরিবারকে সহায়তা করি। একটি অটো হয়তো আমাদের কাছে সাধারণ জিনিস, কিন্তু ইব্রাহীমের কাছে তা তাঁর জীবন, তাঁর সন্তানের ভবিষ্যৎ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার চেয়ার ও ছাউনি দেওয়ার নির্দেশ

কালাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু

আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন

কুড়িগ্রামে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ অনুষ্ঠান” যথাযোগ্য মর্যাদায় উদযাপন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে স্মারক লিপি প্রদান

চৌদ্দগ্রামে নিমজ্জিত আমন ধানের বীজতলা, আতঙ্কে পোল্ট্রি ও মৎস্য চাষীরা

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও গভীর করার আশাবাদ

তারেক রহমানের বাংলাদেশ আগমন উপলক্ষে পূবাইল থানা যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী