Wednesday , 26 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ইয়াবাসহ নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়ক থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১২ জানায়, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সিএনজিচালিত অটোরিকশাযোগে এক ব্যক্তি ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।

রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে সেটি থামানো হয়। গাড়িতে থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তার জিন্স প্যান্টের বাম পকেটে থাকা জিপার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে র‍্যাব জানায়। পরে সেখান থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, দল কোনো ব্যক্তির অপরাধের দায় নেবে না। এ ঘটনায় রবিউল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড বাতিল করল যে দেশ

ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাকসু নির্বাচনে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্রপ্রার্থী এস আই শিমুলের ইশতেহার ঘোষণা

‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ

ডিমলায় তিস্তা নদী এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই দুইটি ট্রাক্টর জব্দ

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান

ওসমান হাদীর সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় অবহেলা করবে না: সালাহউদ্দিন আহমেদ

শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

পুবাইল প্রেসক্লাবের ৮ম বর্ষপদার্পণে আলোচনা সভা ও কমিটি গঠন