Monday , 20 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময়ের উদ্দেশ্যে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক বিভিন্ন দলের প্রায় দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রণপত্র সংশ্লিষ্ট নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

এ আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে। সরকার গঠনের পর এবারই প্রথম যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অপরিবর্তিত থাকছে এলপিজির দাম

বাগেরহাটের সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্ধার

নিকলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ত্রিশালে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরন্তর অনুপ্রেরণার উৎস : আইনমন্ত্রী