Monday , 20 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গোল্ডেন বুট জয় করলেন এমবাপ্পে

২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হিসেবে গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত গোল করার ধারাবাহিকতায় তিনি ১০ গোল করে এই সম্মান অর্জন করেন। অন্যদিকে, ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি গোলের দেখা না পাওয়ায় আট গোল নিয়েই আসর শেষ করতে হয় তাকে।

গোলদাতার তালিকায় মেসির পর যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং নরওয়ের আর্লিং হালান্ড। দুজনই এবারের বিশ্বকাপে সাতটি করে গোল করেছেন।

২৭ বছর বয়সী এমবাপ্পের জন্য এটি বিশ্বকাপে দ্বিতীয় গোল্ডেন বুট। এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতা হিসেবে এই পুরস্কার জিতেছিলেন তিনি। যদিও সেই আসরের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রানার্স-আপ হয়েছিল ফ্রান্স।

২০১৮ বিশ্বকাপে অভিষেকের পর থেকে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন এমবাপ্পে। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি নিজের মোট গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন। তবে গোলবহুল সেই ম্যাচে শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড।

তিনটি বিশ্বকাপ মিলিয়ে এখন এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এই তালিকায় ২১ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন লিওনেল মেসি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত