Wednesday , 9 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ট্রেনের টিকিট অবৈধ বিক্রির অভিযোগে রেল নিরাপত্তার দুই সদস্য আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 9, 2026 6:06 am

সিলেট রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অনলাইনে অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে জেলা প্রশাসন। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিলেট রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক দুই ব্যক্তি হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক দুই আরএনবি সদস্য অনলাইনে অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ ও ডাউনলোড করে বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

আটকের সময় টিকিট সংগ্রহে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলছে। যাত্রীরা যাতে স্বাভাবিকভাবে ও নির্ধারিত মূল্যে টিকিট পান, তা নিশ্চিত করতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে মিলবে না তেল

পাটগ্রামে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের স্মরণে সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন

বুড়ি তিস্তা খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল

জয়পুরহাটে যুব অধিকার পরিষদের মাসিক মিটিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ভারতীয় ৪৪০ বোতল মদসহ পিকআপ ভ্যান আটক