Wednesday , 9 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দুদকের কারণে মানহানি হয়েছে, আইনি পদক্ষেপের পথে আসিফ মাহমুদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 9, 2026 7:58 am

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তোলা অনিয়ম-দুর্নীতির অভিযোগের কারণে মানহানি হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগ তুলে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার মানহানি করা হয়েছে। অতীতেও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে দুদককে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এনসিপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, সরকারি দল ক্ষমতার অপব্যবহার করে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। রাজনৈতিকভাবে হয়রানি করতেই এসব করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, দুদকের উচিত বর্তমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান করা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত