Wednesday , 9 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পানির নিচে বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষার্থী-শিক্ষকরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 9, 2026 9:22 am

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১০২ নম্বর পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থীদের যাতায়াত, খেলাধুলা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, পাশাপাশি তৈরি হয়েছে স্বাস্থ্যঝুঁকি।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের মাঠটি আশপাশের এলাকার তুলনায় নিচু হওয়ায় বর্ষায় সহজেই পানি জমে যায়। এর সঙ্গে পশ্চিম রাজগুরু ও দক্ষিণ ভূতেরদিয়া এলাকার সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট না থাকায় বৃষ্টির পানি দ্রুত সরতে পারে না।

জলাবদ্ধতার কারণে অনেক সময় শিক্ষার্থীদের পানির মধ্য দিয়েই বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। এতে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি দীর্ঘদিন পানি জমে থাকায় পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। বিদ্যালয়ে প্রবেশের একটি অংশের রাস্তাও বর্ষার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষার্থীর অভিভাবক মো. কাইয়ুম হোসেন খান বলেন, বিদ্যালয়ের চারপাশে পানি জমে থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে উদ্বিগ্ন থাকতে হয়। যেকোনো সময় কোনো শিক্ষার্থী পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে। দ্রুত মাঠ ভরাট ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য আগে কোনো সরকারি বরাদ্দ দেওয়া হয়ে থাকলে তা সঠিকভাবে ব্যবহার হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তারা মাঠ ভরাট, ক্ষতিগ্রস্ত প্রবেশপথে ইটের সলিং, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম দুলাল বলেন, বর্ষা মৌসুমে মাঠে পানি জমে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সমস্যায় পড়তে হয়। শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ থাকে এবং বিদ্যালয়ে প্রবেশেও অসুবিধা হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত মাঠ ও যাতায়াত ব্যবস্থা উন্নত করা প্রয়োজন।

বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান স্বপন বলেন, তিনি এই উপজেলায় সদ্য যোগদান করেছেন। উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিচু মাঠ বর্ষায় জলাবদ্ধ হয়ে পড়ার বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাটের বিষয়ে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টিও পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও পানি নিষ্কাশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, বাবুগঞ্জসহ আশপাশের উপজেলাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানের নিচু মাঠ ভরাটের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান

অভিমান থেকে পায়রা সেতুতে কলেজছাত্রীর ঝাঁপ : সেনাসদস্য ও জেলেদের তৎপরতায় প্রাণ রক্ষা

হরমুজ নিয়ে অনিশ্চয়তা কাটেনি ফের বাড়ল তেলের দাম

পুঠিয়ায় ট্রাক-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

দুর্গাপূজার ৯ দিনের ছুটি শেষে কাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে বিএসটিআই’র নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন শহীদ শান্ত’র মা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মান্দায় নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নতুন হামলায় বাহরাইনে মার্কিন বাহিনীর ড্রোনবহর ধ্বংস হয়ে গেছে, দাবি ইরানের