Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

অভিমান থেকে পায়রা সেতুতে কলেজছাত্রীর ঝাঁপ : সেনাসদস্য ও জেলেদের তৎপরতায় প্রাণ রক্ষা

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 6:11 am

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী।

আজ রবিবার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক চারটার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয় জেলে ও লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যদের প্রচেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিবিএ (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিলার সঙ্গে তার নিজ এলাকার বাসিন্দা এবং বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত সেনাসদস্য সজিবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার সময় মুঠোফোনে সজিবের সঙ্গে তানজিলার তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে তিনি পায়রা সেতুর ওপর থেকে খরস্রোতা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি নজরে আসতেই লেবুখালী সেনানিবাসের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন এবং স্থানীয় জেলেদের নৌকার সহায়তায় তাকে পানি থেকে উদ্ধার করেন।

উদ্ধারের পর তাকে দ্রুত লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবার ইতোমধ্যে দুমকির উদ্দেশ্যে রওনা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নাউতারায় গ্রাম আদালতে নারী নির্যাতন মামলার রায়

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রেস সচিব শফিকুল আলম

নিরাপত্তা আগে, পরে কাজ : কালীগঞ্জে নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো

চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

জয়পুরহাটে জেলা জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ

নাসিরনগরে প্রশাসনের অভিযানে ২০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক দুই জন

জাবি রোভার স্কাউট গ্রুপের দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক সভা অনুষ্ঠিত

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে ডিমলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত