Monday , 24 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গণভোটের রায় বাস্তবায়নে ছাড় দেওয়া হবে না: গোলাম পরওয়ার

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ বিষয়ে সংসদ ব্যর্থ হলে দলটি জনগণের কাছে ফিরে যাবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন এবং সেই রায় বাস্তবায়নের প্রশ্নে জামায়াত ও ১১ দলীয় ঐক্য কোনো ধরনের ছাড় দেবে না।

গোলাম পরওয়ার বলেন, বর্তমানে গণভোটের রায় বাস্তবায়নের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নেই। জনগণের দেওয়া এই রায় বাস্তবায়নে ‘তিল পরিমাণ ছাড়’ দেওয়া হবে না। সংসদ এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে জামায়াতে ইসলামী বিষয়টি জনগণের কাছেই নিয়ে যাবে বলে জানান তিনি।

মতবিনিময় সভার বিষয়ে তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দলের ঘাটতি রয়েছে। এ প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী সংঘাতনির্ভর রাজনীতির পরিবর্তে ‘ইনসাফভিত্তিক’ সংসদীয় চর্চা প্রতিষ্ঠায় কাজ করতে চায়। তার ভাষ্য, বিরোধী দলের দায়িত্ব শুধু বিরোধিতা করা নয়; বরং সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করাই তাদের নীতি।

গোলাম পরওয়ার আরও বলেন, সভায় অংশ নেওয়া সম্পাদকরা রাজনৈতিক দল ও গণমাধ্যমের কার্যকর মিথস্ক্রিয়ার গুরুত্ব তুলে ধরেছেন। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, ‘ভালো কাজে সমর্থন এবং মন্দের প্রতিবাদ’—এ ধরনের ভারসাম্যপূর্ণ ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে বলে উল্লেখ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ছয় মাসের সংসদীয় কার্যক্রমের প্রেক্ষাপটে এটি ছিল জাতীয় সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের প্রথম উন্মুক্ত মতবিনিময় সভা। সভায় সংসদের ভেতরে ও বাইরে ১১ দলীয় ঐক্যের ভূমিকা, বর্তমান জাতীয় সংকট এবং ‘জুলাই সনদের’ ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত