Monday , 3 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মনোনয়ন বঞ্চিত হওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 3, 2025 4:09 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন মাদারীপুরের সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে।

অবরোধের ফলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এক্সপ্রেসওয়ের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সন্ধ্যায় নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নেন। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। রাত সাড়ে ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে অবরোধকারীরা সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত

মোমিন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়ায় কৃষকের দুশ্চিন্তা

কক্সবাজার সীমান্তে পৃথক অভিযানে ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ

ওমানের শ্রমবাজারে ১০ হাজার বাংলাদেশির নতুন সুযোগ

চৌদ্দগ্রামে উদয়ন সংঘের গুণীজন সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

চারঘাটে দুটি ডালের গুদাম মালিকের ২ লক্ষ টাকা জরিমানা, ৪৭২ বস্তা মুগডাল জব্দ।

কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ