Sunday , 21 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নির্ধারিত সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র বিলীন হবে: আনিসুর রহমান তালুকদার খোকন

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 21, 2025 7:21 am

শাওন বল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

“আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে গণতন্ত্রের পরিবেশ বিলীন হয়ে যাবে, আর শান্তিপূর্ণ পরিস্থিতিও বজায় থাকবে না,”— মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় ৫নং দক্ষিণ জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

খোকন তালুকদার বলেন, “নির্বাচন নিয়ে যদি কালক্ষেপণের চেষ্টা করা হয়, তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিএনপি এবং ছাত্র জনতার চলমান আন্দোলন ব্যর্থ হয়ে যেতে পারে। আমরা চাই সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়।”

তিনি আরও বলেন, “আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান গরিব, দুঃখী এবং মেহনতি মানুষের পাশে থাকবেন। আমরা গত ১৭ বছর ধরে আপনাদের সঙ্গে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। বিগত সময়ে যারা ভোট দিতে পারেননি, এবার তারা ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন ইনশাআল্লাহ।”

সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন আব্দুল লতিফ হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বেপারী, জসিমউদ্দিন, এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন সরদারসহ আরও অনেকে।

মতবিনিময় সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচন ও আন্দোলন প্রসঙ্গে তারা ঐক্যবদ্ধ ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়া মাহফিলে চবিতে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন

নাচোলে “মানবাধিকার রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২৫” এর প্রস্তুতি সভা

কোন এমপি নয়, সেবক নির্বাচনের জন্য মানুষ জামায়াতকে ভোট দেবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার ৩টি নৌযান আটক ইসরাইলের

মাটি কাটতেই পরিত্যক্ত বোমা বিস্ফোরণ, আহত ২

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ মঙ্গলবার সিলেটে পৌঁছাবে

টানা পঞ্চমবার জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা

কক্সবাজারে ২৪ কোটি টাকার ইয়াবা-হেরোইন উদ্ধার, আটক ২

চৌদ্দগ্রামে হাফেজ খতমে কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত