Wednesday , 16 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 16, 2026 8:34 am

শাহজাদপুরে বিশেষায়িত চিকিৎসা শিক্ষার প্রসারে সরকারি উদ্যোগে একটি নার্সিং ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকাস্থ শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি আয়োজিত নাগরিক সংবর্ধনায় বক্তব্য এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত শাহজাদপুরবাসীর সংগঠন শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু ও জনস্বাস্থ্যবিদ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে নাগরিক সংবর্ধনা প্রদান করে।

অনুষ্ঠানে বক্তব্য শাহজাদপুরের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজের রাজনৈতিক দর্শন, সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা এবং শাহজাদপুরের দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন।রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনের আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, যে সমাজ দুর্নীতিবাজকে সফল মনে করে সম্মান দেয় এবং সৎ মানুষকে বোকা বা অকর্মণ্য ভাবে, সেই সমাজে দুর্নীতিবাজই জন্ম নেবে। সন্তানকে আমরা কী উপদেশ দিচ্ছি তার চেয়ে বড় বিষয় তারা সমাজ ও পরিবারে কী দেখছে।

আমাদের মন-মানসিকতায় যদি ন্যায় ও অন্যায়ের পার্থক্য স্পষ্ট না হয়, তবে বারবার সমাজে সুবিধাবাদী ও ফ্যাসিবাদী মানসিকতারই জয়জয়কার হবে।
ব্যক্তিগত অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, রাজনীতিতে আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই, আমৃত্যু রাজনীতি আঁকড়ে থাকার ইচ্ছাও নেই।

আমি মারামারি, মাদক ব্যবসা বা চাঁদাবাজির রাজনীতি শিখিনি, পেশাগত জীবনে শিখেছি হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান পরিচালনা করা। মানুষ মরণশীল, কিন্তু একটি সৎ ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান যুগ যুগ ধরে মানুষকে স্বাস্থ্য, শিক্ষা ও সেবা দিয়ে বাঁচিয়ে রাখে।
শাহজাদপুরের উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী ড মুহিত জানান, উপজেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধির পাশাপাশি পূর্বাঞ্চলের মানুষের জন্য নতুন বড় হাসপাতাল, নার্সিং কলেজ ও ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তরুণ সমাজকে রক্ষা করতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, সাংস্কৃতিক কমপ্লেক্স প্রতিষ্ঠা এবং স্থানীয় ঐতিহ্যবাহী তাঁত ও দুগ্ধ শিল্পকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

এসময় তিনি বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়ন দিয়ে জাতির সামগ্রিক পরিবর্তন সম্ভব নয়, সরকার অট্টালিকা ও রাস্তাঘাট গড়তে পারলেও মানুষের মন-মানসিকতা বদলে দিতে পারে না। সমাজে সততা ও ন্যায়ের চর্চা না থাকলে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটবে বলেও সতর্ক করেন তিনি।

ঢাকায় কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার গুণিজন ও কর্মকর্তাদের এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মানুষের কল্যাণে দল-মত নির্বিশেষে যে কোনো ছোট বা বড় উদ্যোগ নেওয়া হলে তিনি সবসময় পাশে থাকবেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে ‘কুরআন উপহার কর্মসূচি ২০২৫’

বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের ভাতা দেওয়া হবে: এবিএম মোশারফ হোসেন

ঘোড়াঘাটে ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের নাম অন্তর্ভুক্ত না থাকার কারন ব্যাখ্যা

কক্সবাজার সীমান্তে পৃথক অভিযানে ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ

শরীর দ্রুত ডিটক্স করতে আদার রস ও গরম পানি

আমতলীতে ব্র্যাকের ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাবির আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে বাংলা বিভাগ

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম

কুড়িগ্রামে ৫২ টি কোরবানির গরু নিয়ে দুঃস্থদের পাশে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা