সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে ‘কুরআন উপহার কর্মসূচি ২০২৫’

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘কুরআন উপহার কর্মসূচি ২০২৫’।

“কুরআনের আলোয় নিজে আলোকিত হই এবং অন্যকে আলোকিত করি”— এই মূলমন্ত্রকে সামনে রেখে ১০ নভেম্বর (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩০০ জন নারী শিক্ষার্থীদের মধ্যে অর্থসহ পবিত্র কুরআন উপহার প্রদান করা হয়।

নিজের অনুভূতি জানাতে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কায়নাত আক্তার বলেন, আজকের এই আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। কুরআন উপহার পাওয়াটা শুধু একটি উপহার নয়, বরং এটি আমাদের জন্য এক আধ্যাত্মিক প্রেরণা। এমন উদ্যোগ নিয়মিত হলে আরও অনেক শিক্ষার্থী কুরআনের চর্চায় উৎসাহিত হবে।

এবিষয়ে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিহা বলেন, এরকম উদ্যোগ সত্যি অনেক প্রশংসনীয়। আমার খুব ভালো লেগেছে। আশা করছি ভবিষ্যতেও এমন ব্যতিক্রমী ও ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সাবিনা সাদিকা বলেন, আমাদের লক্ষ্য ছিল বোনদের হাতে কুরআন তুলে দিয়ে আল্লাহর বাণীর সঙ্গে তাদের আরও ঘনিষ্ঠ করা। কুরআনের প্রথম আয়াতই ছিল— ‘ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক’, অর্থাৎ ‘তোমরা জ্ঞান অর্জন করো’। সেই দিক থেকে চিন্তা করলে আমাদের জ্ঞানের মূল উৎসই কুরআন। আমরা বিশ্বাস করি, কুরআনের আলো ছড়িয়ে দিলে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি পাবে। অংশগ্রহণকারীদের আগ্রহ ও ভালোবাসা দেখে আমরা সত্যিই অনুপ্রাণিত হয়েছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩