Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মাদারগঞ্জের চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

জামালপুরের মাদারগঞ্জে ২০১৬ সালের আলোচিত মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়া হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি আসামিদের অর্থদণ্ডও করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টায় জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন বিচারিক কার্যক্রম শেষে এ রায় ঘোষণা করেন। আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশকে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি দেখিয়ে দেওয়ার অভিযোগে মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

দীর্ঘ ১০ বছর ধরে তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত এ মামলার রায় দেন। মামলার সাজাপ্রাপ্ত আসামি ও বাদীপক্ষ উভয়ই জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত দণ্ডপ্রাপ্ত আসামিদের কঠোর নিরাপত্তার মধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

‎চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন

কুড়িগ্রামে জুলাই স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিড়ালের আঁচড়ের পর শিশুর কণ্ঠে ‘মিউ মিউ’, কী বলছেন চিকিৎসক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে “বিজয় ভোজ” বাজেট ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ আগুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রাউজানে যৌথ মহড়া ও মতবিনিময় সভা

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে অজ্ঞাত লাশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল