শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

চবি ক্যাম্পাসের অস্থিরতা নিরসনে জাতীয় ঐক্য ও একাডেমিক স্বাধীনতার আহ্বান সাদা দলের

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাম্প্রতিক অস্থিরতা নিরসন এবং জাতীয় ঐক্য, অ্যাকাডেমিক স্বাধীনতা ও জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে চবি শিক্ষক সমাজের সাদা দল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সাদা দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শাহাদাত হোছাইন ও যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার ও একপক্ষীয় আধিপত্যের বিরুদ্ধে এক অবিস্মরণীয় গণবিজয়। অগণিত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশের স্বপ্নের মূলে রয়েছে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজব্যবস্থা। কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণ ও বিভাজনের সংস্কৃতি জাতীয় ঐক্যকে বারবার ক্ষতিগ্রস্ত করেছে। পুনর্গঠনকালীন এই সময়ে এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে জুলাই বিপ্লবের পক্ষের সব শক্তির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সংহতি বজায় রাখা জরুরি বলেও উল্লেখ করা হয়।

সাদা দল জানায়, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও সুস্থ বুদ্ধিবৃত্তিক বিতর্কের কেন্দ্র। দীর্ঘদিন ধরে একপক্ষীয় ও চাপিয়ে দেওয়া মতাদর্শিক চর্চা একাডেমিক পরিবেশের জন্য ক্ষতিকর। বাকস্বাধীনতা ও ভিন্নমতের প্রতি সহনশীলতা গণতান্ত্রিক সমাজের মৌলিক ভিত্তি—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তারা বিশ্ববিদ্যালয় অঙ্গনে যুক্তিনির্ভর ও প্রমাণভিত্তিক আলোচনার ওপর গুরুত্বারোপের আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দিবসের অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক)-এর একটি বক্তব্যকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তাদের অবস্থান ও ব্যাখ্যা স্পষ্ট করেছে। এরপরও একটি পক্ষ এ ইস্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সাদা দল মনে করে। মহান বিজয় দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও বিভাজন জাতীয় ঐক্যের চেতনার পরিপন্থী বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সাদা দল ‘ট্যাগিং’ বা তকমা ব্যবহারের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে বলে, মতপার্থক্যের ক্ষেত্রে সহিংসতা বা হুমকির পরিবর্তে সংলাপই হওয়া উচিত সমাধানের পথ। ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে ভিন্নমত থাকতেই পারে, কিন্তু তা নিয়ে বিভাজন সৃষ্টি না করে যৌক্তিক আলোচনা ও ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়।

বিবৃতির শেষাংশে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাদা দল সকল পক্ষকে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও একাডেমিক পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানায়। জাতীয় দিবসগুলোকে রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র না বানিয়ে জাতীয় সংহতির প্রতীক হিসেবে পালন করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩