Thursday , 9 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

শিশু নিছামনি গণধর্ষণ ও হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

প্রতিবেদক
বাসস
July 9, 2026 10:16 am

ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় শিশু নিছামনিকে (৫) সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে।

অপরদিকে অন্য এক আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আরিফ মিয়া (১৯), হাসান রাকিব (২০) এবং আবু সাইম (১৮)। অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফ (১৬)।

পৃথক দুটি আদালতে আসামিদের উপস্থিতিতে এ চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুল করিম চৌধুরী।

মামলায় আসামি পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, এ্যাড. খন্দকার বদরুল আলম এবং আসামি পক্ষের নিযুক্ত আইনজীবী ছিলেন এ্যাড. মকবুল হোসেন। এছাড়াও মামলায় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড. মজিবুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১৪ জুন বিকেলে ধোবাউড়ায় শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিছামনির পিতা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার হলে তারা ঘটনায় সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

এরই মধ্যে মামলার মাত্র ৯ দিনের মাথায় গত ২৩ জুন ৪ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। এরপর টানা কয়েক দিন ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে শুনানীতে উভয় পক্ষের অংশগ্রহণে ঘটনার ২৫ দিনের মাথায় এই রায় ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চাকরি পেলেন জুলাই শহিদ ও আহত পরিবারের ১০ সদস্য

চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাটোরে এলজিইডি সাড়ে তিন হাজার গাছের চারা রোপণ করেছে

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ডিমলায় ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রাউজানে যৌথ মহড়া ও মতবিনিময় সভা

চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার : কাজল

উন্নয়নের ছোঁয়া লাগেনি কুয়াকাটার পূর্ব আলীপুর-আজিমপুর সড়কে, ভোগান্তিতে প্রায় ১০ হাজার মানুষ

গাবতলীতে আবাম ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্ট ১৪৪ এর আওতায় ছাগল হাঁস ও মুরগি বিতরণ

কেন্দুয়ায় সৈয়দ আলমগীর চৌধুরীর ঈদের শুভেচ্ছা বিনিময়