শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রাউজানে যৌথ মহড়া ও মতবিনিময় সভা

মোঃ আরিফুল ইসলাম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ক সচেতনতামূলক যৌথ মহড়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার, চট্টগ্রাম জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয় বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এ লক্ষ্যে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে কাজ করছে, যা গণতন্ত্র সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয় বলেন, “কোনো অবস্থাতেই রাউজানে ভোটগ্রহণে বিঘ্ন সৃষ্টি করতে দেওয়া হবে না। নির্বাচনকে কেন্দ্র করে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং অস্ত্রধারী সন্ত্রাসী, বালু সন্ত্রাসীসহ সকল প্রকার দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন।”

একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, নির্বাচনকালীন সময়ে চট্টগ্রাম জেলা পুলিশ তাদের উপর অর্পিত মহান দায়িত্ব সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে পালন করবে।

যৌথ মহড়ার অংশ হিসেবে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রাউজান উপজেলা পর্যন্ত গাড়িবহরের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জানানো হয়, রাউজান উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ৯৫টি ভোটকেন্দ্রে প্রায় ৩ লাখ ৫০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

সভা শেষে উপস্থিত কর্মকর্তাগণ আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের সমন্বিত উদ্যোগে রাউজানে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

যৌথ মহড়া ও মতবিনিময় সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), রাউজান, অফিসার ইনচার্জ (ওসি), রাউজান থানাসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনী অংশীজন উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩